রায়পুরে শীর্ষ মাদক  ব্যবসায়ী  টিটু হাওলাদার গ্রেফতার

শাহিন আলম রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ | ০৬:৩৭ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



 লক্ষ্মীপুরের রায়পুরে শীর্ষ মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি টিটু হাওলাদারকে ৭’শ পিস ইয়াবাসহ  গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারের পাশ তাঁর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। টিটু একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। এর আগেই একধিক বার পুলিশের নিকট ও লক্ষ্মীপুর র‌্যাব-১১ বিশেষ অভিযানে ৬৭৫ পিচ ইয়াবাসহ টিটু গ্রেফতার হয়।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরআবাবিল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। টিটু শীর্ষ বড় ধরনের মাদক কারবারি। তাঁর লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদকের ব্যাবসা রয়েছে। এনিয়ে রায়পুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলায়  ৭টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।