লক্ষ্মীপুরের ১২ বছরের ছাত্রীকে ধর্ষণনের অভিযোগে শিক্ষককে আটক
দেলোয়ার হোসেন মৃধা, লক্ষীপুর থেকে | ১০:৩২ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণনের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা ওই শিক্ষককে আসামি করে ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৩৩)। তিনি চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বেল্লাল মঞ্জিলের ৪র্থ তলায় অবস্থিত আননূর মহিলা আবাসিক মাদ্রাসা পরিচালনা করে আসছেন। আসামী মো. আলাউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগরের মৃত মাওলানা শফি উল্যাহ ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসায় আবাসিক ছাত্রী হিসেবে লেখাপড়া করে আসছে। গত ২৫ই সেপ্টেম্বর গভির রাতে মো.আলাউদ্দিন চতুর্থ শ্রেণির ছাত্রীকে রুমে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি সকালে মাদ্রাসার পাশ্ববর্তী ফুফুর বাড়িতে গিয়ে বিষয়টি তার ফুফুকে জানায়। ফুফু বিষয়টি শুনে তার পরিবারকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধীত/০৩)এর ৯(১), ধারায় মামলা করেন। মামলা নং-২৭। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত আসামি মো. আলউদ্দিনকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।