রৌমারীতে পলি পরিবহনে বিজিবি অভিযান চালিয়ে সারে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমিন রুকু (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধিঃ | ০৭:২৭ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯



কুড়িগ্রামের রৌমারীর  পার্শ্ববর্তী জামালপুরের কামালপুর বাজার নামক এলাকায় যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। কামালপুর বিজিবি ক্যাম্পের জোয়ানরা ২৭সেপ্টেম্বর  ২০১৯ শুক্রবার সকাল ১১টার দিকে রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহি পলি পরিবহন নামক বাসে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী বাবু মিয়া নামের মাদক ব্যবসায়িকে আটক করে। পরে তার কাছ থেকে সাড়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএমআজাদ বলেন, অভিযান পরিচালনা করেন কামালপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৬ সদস্যের টহলদল। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১০ লাখ টাকার বেশি।

রৌমারী থেকে ইয়াবা ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল যাত্রিবাহি বাসে করে। আটকৃকত ইয়াবা ব্যবসায়িকে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী বাবু মিয়ার বাড়ি রৌমারী উপজেলার ব্যাপারিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ফয়জার রহমান।