রায়পুরে সমাজসেবা সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ | ০৩:০৮ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯



 লক্ষ্মীপুরের রায়পুরে সমাজসেবা সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সন্ধায় রায়পুর শহরের রহিম মার্কেটের স্থায়ী ভবনের ৩য় তলায় সমাজ সেবা সংস্থার সকল নেত্ববৃন্দদের উপস্থিতিতে সমাজসেবা সংস্থার নিয়ম নীতিমালা, সাংগঠনিক সার্বিক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে ২২ সদস্য বিশিষ্ট কমিটি চূয়ান্তভাবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সম্মানিত সিনিয়র শিক্ষক, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদার, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ সচেতন সুশীল সমাজের নেত্ববৃন্দ। এতে সমাজ সেবা সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মঞ্জু। পাশাপাশি কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো সিদান্ত নিয়ে ঘোষণা দেওয়া হয়। 
 এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ শিপন পাটওয়ারী, এম আর হায়দার অপু, এজাজ হোসেন রোমান, মোঃ জাকির হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক সুভাষ রায়, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রভাষক মাইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হায়দরগঞ্জ মডেল কলেজের প্রভাষক আখতার হোসেন খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সহেল, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক ইংলিশ মিডিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মোক্তার হোসেন প্রমুখ।