জাপানি ভাষা শিক্ষায় ২০% ছাড় দিচ্ছে আসাহি স্কিল ডেভেলম্পেন্ট সেন্টার

মো: আকাশ মিয়াজী | ০৬:৫৮ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯



এতিম ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য জাপানি ভাষা শিক্ষায় ২০% ছাড় দিচ্ছে আসাহি স্কিল ডেভেলম্পেন্ট সেন্টার (এ.এস.ডি.সি)। সম্প্রতি জাপান সরকার বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার ঘোষনা দিয়েছে যার প্রথম শর্ত হচ্ছে জাপানি ভাষা শিক্ষা (N4/N5) সার্টিফিকেট। সরকারি টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও বেসরকারি অনেক প্রতিষ্ঠান জাপানি ভাষা শিখাচ্ছে। তার মধ্যে ঢাকার বসুন্ধরা আবাসিক এরিয়ার কাছে ১৫৮ (ক) কুরাতলী-ঢাকায় অবস্থিত আসাহি স্কিল ডেভেলাম্পেন্ট সেন্টার অতন্ত্য সুন্দর পরিবেশে সহজ বোধ্য করে জাপানি ভাষা শিক্ষা দিচ্ছে। সেই সাথে ঢাকার বাহিরের ছাত্র/ছাত্রীদের জন্য থাকা খাওয়ার সু-ব্যবস্থা করছে। 
    ভাষা শিক্ষার পরিক্ষায় (N4/N5) পাশ করলে অল্প খরচে ছাত্র/ছাত্রীদের নির্দিষ্ট স্কিল অনুসারে ভিসা পেতে  সহযোগীতাও করবে আসাহি স্কিল ডেভেলম্পেন্ট সেন্টার । 

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক এম নাছির উদ্দিন এতিম ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য জাপানি ভাষা শিক্ষায় ২০% ছাড় দেওয়ার পাশাপাশি জাপানি শ্রমিক ভিসার প্রসেসিংয়েও এ ছাড় বহাল থাকার প্রত্যয় ব্যক্ত করছেন।