বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

শিরিন খানম স্টাফ রিপোর্টার | ০৮:২৪ মিঃ, সেপ্টেম্বর ২৪, ২০১৯



বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ  ৩ জন আটক

শিরিন খানম :: বরিশাল নগরীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৩ টি স্থানে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডিবির এসআই মোঃ দেলোয়ার হোসেনের নের্তৃত্বে একটি টিম ডিসি লেকের পাড়ে অভিযান চালিয়ে তাছলিমা বেগম (৪০) কে  ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক তাছলিমা পটুয়াখালী সদরের চরমৈসাদী এলাকার মোতালেব হাওলাদারের কন্যা।

এদিকে   স্ব-রোডস্থ বাকলা নামক ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মোঃ আবরারুল হাসান (২৮) নামে এক যুবককে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক মোঃ আবরারুল হাসান বরিশাল নগরের কাউনিয়া থানাধীন নিউ ভাটিখনা শাহজাহান মিয়ার গলি এলাকার মৃত ইদ্রিস বেগের ছেলে।

অপরদিকে ডিবির এসআই মহিউদ্দিনের নেতৃত্বে থানা কাউন্সিল সংলগ্ন এলাকা মোঃ রাব্বি হাওলাদার (২৮) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক রাব্বি হাওলাদার নগরের ২৩ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ী সংলগ্ন এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে।

এদের কে মাদক মামলায় কোর্টে চালান করে বলে জানা যায়।