নির্যাতিত ব্যবসায়ীদের অধীকার নিশ্চিত করতে সভাপতি পদে নির্বাচন করতে চান তাজ উদ্দীন
এম এ রহমান জীবন, কানাইঘাট প্রতিনিধিঃ | ০১:৩৯ মিঃ, সেপ্টেম্বর ২২, ২০১৯
সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি এরিয়া মুলাগুল কান্দলা নয়াবাজার, সেখানে দেশের অন্যতম খনিজসম্পদ পাথর কোয়ারীর মধ্যে অন্যতম লোভাছড়া পাথর কোয়ারী, সেই কোয়ারীর তীরবর্তী স্থানে অবস্থিত কান্দলা নয়াবাজার সে বাজারে দেশের বিভিন্ন জেলার মানুষ থেকে শুরু করে বৃহত্তর মুলাগুলের মানুষ ওই বাজারে সকল ধরনের বৈধ ব্যবসা করে আসছে, তারই মধ্যে দীর্ঘদিন থেকে বাজার পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন ঐতিহ্যবাহী ডাউকেরগুল গ্রামের মোঃ তাজ উদ্দিন এর পরিবার। জানা যায় ২০০১ সাল হইতে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় মোঃ তাজ উদ্দিনের পিতা আলহাজ্ব ফরিদ আলী সাহেব দীর্ঘ ১৫ বছর যাবৎ সততা আদর্শ ও নিষ্ঠার সাথে কান্দলা নয়াবাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন গত ২০১৬ সালের দিকে তাহার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই দায়িত্বরত অবস্থায় বাজার পরিচালনা কমিটির সভাপতির পদ হইতে অব্যাহতি নেন। তারপর ২০১৭ সালে পুনরায় বাজার পরিচালনা কমিটি গঠন হয়, সেই সময় সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান বাজারের একজন সিনীয়র ব্যবসায়ী হিসেবে মোঃ তাজ উদ্দীনকে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত করা হয়। পরে ২০১৭ সাল হইতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষতা সততা ও আদর্শের সাথে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেপ্টেম্বরের প্রথম দিকে ওই কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটির মাধ্যমে বেলেটের মধ্য দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেয় বাজারব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণ। তাই এই বাজারকে সুসংগঠিত করার লক্ষ্যে নির্যাতিত ব্যবসায়ীদের অধীকার আদায়ের উদ্দেশ্যে বাজারে অনুপ্রবেশকারী দ্বারা দুর্নীতি অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সভাপতি পদে প্রার্থী হয়ে কান্দলা নয়াবাজারের সকল ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন বাজারের সাবেক সভাপতি মোঃ তাজ উদ্দিন।