রায়পুরে সমাজসেবা সংস্থার আয়োজনে আলোচনাসভা

রায়পুর শহর প্রতিনিধিঃ | ০১:৩৪ মিঃ, সেপ্টেম্বর ২২, ২০১৯



লক্ষ্মীপুরের রায়পুরে সমাজসেবা সংস্থার আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সন্ধায় রায়পুর শহরের রহিম মার্কেটের স্থায়ী ভবনের ৩য় তলায় সমাজ সেবা সংস্থার সকল নেত্ববৃন্দদের আগমনে সমাজসেবা সংস্থার সাংগঠনিক বিষয় নিয়ে এবং সেবামূলক সার্বিক কার্যক্রম নিয়ে সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সম্মানিত সিনিয়র শিক্ষক, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদার। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সংস্থার আহবায়ক ও ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শিপন মোল্লা, ও সদস্য সচিব মিজানুর রহমান মঞ্জু, প্রেস ক্লাবের সহ-সম্পাদক মোঃ সোহেল। হায়দরগঞ্জ মডেল কলেজের প্রভাষক আখতার হোসেন আখন,  সাংবাদিক শিপন পাটওয়ারী ও এআর হায়দার অপু, এজাজ হোসেন রোমান প্রমুখ।