শিশু শ্রেণীর ছাত্রীকে যৌণ হয়রানি এলাকাবাসীর ক্ষোভ !

শাহিন আলম রায়পুর শহর থেকে | ১০:০২ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৯



 লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে শিশু স্কুল ছাত্রী (৭)কে যৌণ হয়ারানির অভিযোগ উঠেছে বেনি আমিন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশু মেয়েটি সর্ম্পকে নাতিন হয় বৃদ্ধের। অভিযুক্ত বেনী আমিন (৬০) বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত ইদ্রিস মাষ্টারের ছেলে। অভিযোগ উঠেছে ৫ টাকার লোভ দেখিয়ে স্কুল ছুটির পরে স্কুলের পাশে নিজ বসত ঘরে নিয়ে দিনে দুপরে যৌন হয়রাণি করে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়, পূর্ব কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী দুপুরের দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথে বেনী আমিন নামের (সম্পর্কে) নানা তাকে ৫টাকার লোভ দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে জোরপূর্বক শিশু ছাত্রীকে যৌণ হয়রানি করে। শিশু মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানালে তার মা স্কুল শিক্ষকদের কাছে সৃষ্ট ঘটনার প্রতিবাদ জানায়। পূর্ব কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাবেদা আফরোজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু শ্রেণীর ছাত্রীর মা স্কুলে এসে কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ কর্তৃক যৌণ হয়রানির বিষয়টি আমাদেরকে অবগত করলে আমি সাথে সাথে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ হোসেনকে বিষয়টি জানাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ছাত্রীর পরিবারকে বলি। এ ব্যাপারে স্কুল সভাপতি ফরহাদ হোসেন এ প্রতিনিধিকে বলেন, ঘটনার বিবরণ শুনে অভিযুক্তকে ডেকে স্কুলে নিয়ে আসি এবং উভয় পক্ষের ঘটনার বিবরণ শুনার আগে কিছু বহিরাগত লোকজন এসে আমাদের কাছ থেকে অভিযুক্ত বৃদ্ধ বেনু আমিনকে ডেকে নিয়ে যায়। এ বিষয়টি নিয়ে আমরা লজ্জিত। এলাকাবাসী তার বিচারের দাবিতে আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি তোতা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেনি, খোঁজ খবর নিয়ে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হবে।