রায়পুরে মটর সাইকেল চোর আটক
শাহিন আলম রায়পুর-( লক্ষ্মীপুর) | ০২:৫০ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৯
লক্ষ্মীপুরের রায়পুরে চোরাই মটর সাইকেলসহ সাগর (২৬) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরপাতা মৈত্রি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শশুর বাড়ি থাকা অবস্থায় চোরাইকৃত মোটর সাইকেলসহ আটক করে পুলিশ। সে আটককৃত সাগর পানপাড়া ওয়াজউদ্দিন পোলের পূর্ব পাশে মরহুম মৌলভী সাহেবের বাড়ির মকবুল আহম্মদের ছেলে। পুলিশ জানায়, সে দীঘদিন থেকে মাদক, চোরাই মোটর সাইকেলসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে রায়পুর থানা চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।