বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরমান আলীর ১ম মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিনিধি। | ০১:২৮ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৯



বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরমান আলীর ১ম মৃত্যু বার্ষিকী ।                         

                         ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক  স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যিনি যৌবনকালে স্ত্রী-সন্তান ও আত্মীয় স্বজনকে উপেক্ষা করে নিশ্চিত মৃত্যুকে ভয় না করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যোদ্ধে যোদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন লাল-সবুজের মহান মানচিত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশ। তিনি আমাদের বাঙালি জাতির অহংকার ও বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী ১৯৩৯ সালের ১০ মে বুধবার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ডাউকেরগুল গ্রামে এক বীর সাহসী পরিবারে জন্মগ্রহণ করেন সামাজিক জীবনে তিনি, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ সহ সমাজের দুর্নীতি নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম ও নির্যাতিত মানুষের সেবায় নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন, সেই মহান ব্যক্তি দীর্ঘ ৮০ বছর ৪ মাস ৯ দিন পরিবার ও স্বজনদের নিয়ে জীবন যাপন করে গত ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর  রোজ বুধবার  সকাল ৯ টায় তিনির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক জীবনে তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন, সেই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরপারের নাজাতের উদ্দেশ্যে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজ পরিবার সহ এলাকার  বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।