রায়পুরে সড়কের মরণ ফাঁদ, অতিষ্ঠ জনগন

শাহিন আলম রায়পুর শহর থেকে | ০১:০১ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৯



রায়পুর টু গাজিনগর (পৌরসভার অংশ) গুরুত্বপূর্ণ সড়কটি যেনো এক মৃত্যুপুরী!!

                  লক্ষ্মীপুর জেলা রায়পুর পৌরসভাধীন, পৌর ২ নং ওয়ার্ড  উত্তর দেনায়েতপুর সড়কের প্রায় পুরো অংশ  যাতায়াতের অনুপযোগী। সরেজমিনে শনিবার সকালে গেলে দেখা যায়, পৌর ২নং ওয়ার্ড লোকমান মিজীর বাড়ি সংলগ্ন রাস্তা থেকে বাইন্না খালের ব্রিজ  পর্যন্ত পুরো সড়কটি ভাঙা খোঁড়া, জরাজীর্ণ বেহাল দশা।। যেনো দেখার কেউ নেই!! অথচ গুরুত্বপূর্ণ সড়কটি উত্তর দেনায়েতপুর, গাজীনগর,বংশাল বাসীর বাণিজ্যিক শহর রায়পুরে যাতায়াতের প্রধান মাধ্যম। 
দীর্ঘদিন সংস্কার না হওয়াতে দুর্ভোগে এই জনপথের সাধারণ জনগন, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ।সড়কটিতে এতোটাই যানচলাচলের অনুপযোগী/ ভয়াবহ  যে, সাম্প্রতিক সময়ে এই সড়ক দিয়ে রিক্সা,ইজি বাইক,সিএনজি পযন্ত  যাতায়াত করছে না!! এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের। যানবাহনের কথা না হয় না- ই বলি?  রাস্তার দুপাশে বড় বড় গর্ত হয়ে যাওয়াতে সাধারণ পথচারীদের পায়ে হেটে যাতায়াত করাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এখন। রাতের অন্ধকারে গর্তে পড়ে অনেক পথিক দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীগণ যাতায়াতের জন্য যানবাহন না পাওয়াতে চরম দুর্ভোগে আছেন। এতো ভোগান্তি এতো কিছুর পরেও কেনো সংশ্লিষ্ট মহলের টনক নড়ছে না, উত্তর অজানা!!
জনগনের ভোগান্তি, দুর্ভোগ দূর করতে মেহেরবানি করে সড়কটি  অন্তত চলাচলের উপোযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহল এবং প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছে এলাকাবাসী। আমরা এই ভোগান্তি দ্রুত  পরিত্রাণ চাই.... এলাকাবাসী
 রায়পুর টু গাজিনগর (পৌরসভার অংশ) গুরুত্বপূর্ণ সড়কটি যেনো এক মৃত্যুপুরী!!