লক্ষীপুর সদর থানা পুলিশের অভিযানে হত্যা,ডাকাতি মামলার আসামী গ্রেফতার

দেলোয়ার হোসেন মৃধা লক্ষীপুর জেলা প্রতিনিধি। | ১০:০৫ মিঃ, সেপ্টেম্বর ২০, ২০১৯



লক্ষ্মীপুর সদর থানা পুলিশের অভিযানে হত্যা,ডাকাতি মামলার আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিন খান থেকে হত্যা,ডাকাতি মামলার আসামী মোঃ শান্ত (৩২) ও সদরের টুমচর থেকে মোঃ হৃদয় হোসেন (১৮) কে একটি এলজি ২ রাউন্ড গুলি ও ডাকাতির মালামাল সহ আটক করে।

গ্রেফতারকৃতরা পশ্চিম টুমচর এলাকার মোঃ বাহার হোসেন ও মোঃ সিরাজুল ইসলামের পুত্র। সম্পর্কে তারা চাচা ভাতিজা। তাদেরকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শান্ত (৩২)কে রাজধানীর দক্ষিন খান থেকে ও মোঃ শান্ত (৩২) সদর উপজেলার পশ্চিম টুমচর থেকে গ্রেফতার করা হয়েছে।’ তারা উত্তর টুমচর এলাকা ও পৌর এলাকার পশ্চিম লক্ষ্মীপরে আতিক উল্ল্যার বাড়ীতে ডাকাতি করে বাড়ীর মালিক আতিক উল্ল্যাকে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়। তাদেকে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।