মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর-মাদারগঞ্জ | ০৯:১৬ মিঃ, সেপ্টেম্বর ১৯, ২০১৯



জামালপুর জেলার মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  বৃহস্পতিবার বিকেলে শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ শাখার ব্যানারে সালে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সর্ব প্রধান শিক্ষক শাহ জাহান আলী, কিছু সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মাদারগঞ্জ শাখার সাধারণ সম্পাদক চাঁদপুর সন্ধাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক হাফিজুর রহমান, চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান  শিক্ষক মাহমুদুল হক মামুন, দক্ষিণ গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লালন রানা, নব্যচর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আব্দুল ওয়ালিদসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ।