বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে মাদারগঞ্জ পৌরসভা।

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি। | ১২:৩৭ মিঃ, সেপ্টেম্বর ১৭, ২০১৯



মোহাম্মদ  জিন্নাহ জামালপুরের-মাদারগঞ্জ থেকে   বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭)জাতীয়  ফুটবল  ফাইনাল খেলা সোমবার বিকাল সাড়ে ৪ টায় বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মাদারগঞ্জ পৌরসভা বনাম ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সামিউল আলম পিপিএম। মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা। বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ভগলা।বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি। বিশিষ্ট ব্যবসায়ী মির্জা শিপন। ফাইনাল খেলাটি ধারাভাষ্যকারে ছিলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম। ফাইনাল খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাইদুর রহমান  পল।খেলাটির শেষ পর্যায়ে উভয়পক্ষের ১/১গোল হয় । সুতরাং সমান-সমান থাকায়।টাইপ  ব্রেকারে মাদারগঞ্জ পৌরসভা ৪ গোল করে এবং  বালিজুরী ইউনিয়ন পরিষদ ৩ গোল করে। ১ গোলে চ্যাম্পিয়ন হয় মাদারগঞ্জ পৌরসভা এবং রানার্সআপ তুলে নেয় বালিজুরী ইউনিয়ন পরিষদ । খেলা শেষে অতিথিবৃন্দরা মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবিরসহ খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ২১ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন তুলে দেয় এবং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ভোলাসহ খেলোয়ারদের হাতে রানার্সআপ এর পুরস্কার তুলে দেয়। এছাড়াও উভয়পক্ষের পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং পরিষদের মেম্বার সচিববৃন্দ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।