জাপানে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি। | ০২:৩১ মিঃ, জুন ২৫, ২০১৯



স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ৭০ বছর পার করে ৭১ এ পা দিয়েছে রোববার। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
তিনি এ দলটিকে দেশের অন্যতম প্রাচীন সংগঠন হিসাবে আখ্যায়িত “ভাষা, স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে মহোত্তম গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগের সাত দশকের অভিযাত্রায় শান্তি, সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল বাঙালি জাতির মুক্তির দিশারী।”
পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে তা শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি।
২৩ শে জুন আওয়ামী লীগের জন্য এক বিশেষ দিন এ দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী পরিবার। এই দিনকে কেন্দ্রে করে জাপান আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় কেক কেটে এবং আনন্দ-উল্লাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । ২৩ শে জুন ২০১৯ রোজ রবিবার জাপানের টোকিওতে জাপান আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার । প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জাপানের বিশিষ্ট শিল্পপতি মিয়ামা কুমিকো। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, জাপান শাখার সভাপতি এস এম হাসান । অনুষ্ঠানটি পরিচালনায়, উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁদপুর-১(কচুয়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাপান শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো:আনোয়ার হোসেন সহ জাপান আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ।