কচুয়ায় প্রতিবন্ধী দুই ভাই বোন অর্থের অভাবে লেখাপড়া: চিকিৎসা বন্দের পথে

মো: আকাশ মিয়াজী | ০৩:২৯ মিঃ, জুন ১১, ২০১৯



চাঁদপুরে কচুয়া উপজেলা বাইছাড়া সরকার বাড়ীর অধিবাসী মো: সফিউল্ল্যাহ (সবু) সরকারের প্রতিবন্ধী এক ছেলে এক মেয়ে অর্থের অভাবে পড়াশোনা ও চিকিৎসা এখন বন্দের পথে।

সরজমিনে গিযে জানা যায়, বড় কন্যা মাহিনুর আক্তার (২০) স্থানীয় একটি মাদ্রায় ৭ সপ্তম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেন। ধীরে ধীরে শরীল শুকিয়ে ও হাত পাঁ  ব্যাঁকা হয়ে যাওয়ায় কারনে  মাদ্রায় আর যেতে পারেনি।

পুত্র মহিবউল্লাহ (১৭) বর্তমান বাইছাড়া হাইস্কুলে অষ্টম শ্রেণিতে লেখা পড়া করছে। তার বোনের মতে করে একই সমস্য ভোগছেন তিন।
 দিন দিন সমস্যা আরো ভেড়ে যাচ্ছে ভাই বোনের।

সয়- সম্পদ  যা ছিলে দীর্ঘদিন দুই ছেলে মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে সব শেষ করে  নি:শ্ব হয়ে পড়ছেন পিতা মাতা।

 বাবা সবু সরকার ও বয়সের ভাড়ে ভাঁড়ি  কোন কাজ করতে পারেনি। মা মাফিয়া খাতুন অন্যের বাসায় কাজ করে তাঁদের  জীবন কোন রকম বাঁচিয়ে রাখছে।

সবু সরকার  আমাদের  জানান-  আমার মেয়ের একদিকে অর্থের অভাবে পড়াশোনা বন্দ হয়েছে।  
অন্যদিকে ভালো চিকিৎসা করাতে পারছিলা অর্থের কারনে।

মেয়ের মত করে ছেলেটির একই অবস্থা।
কোথায় পাবো এদের চিকিৎসা করাতে এতো  টাকা পয়সা আল্লাহ ভালো  জানে।

৩ নং বিতার ইউপির ৪ নং ওয়ার্ডেন মহিলা মেম্বার শিল্পী আক্তার বলেন- সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি এদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে সুন্দর ভাবে চিকিৎসা ও পড়া করতে পারবেন এরা।