কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মাহিন মজুমদার

নিজস্ব প্রতিনিধি। | ১১:৩২ মিঃ, ফেব্রুয়ারি ১০, ২০১৯



নিজস্ব প্রতিনিধি। আসছে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ডুমুরিয়া গ্রামের অধিবাসী ফিসারি অফিসার মরহুম আব্দুল মালেক মজুমদারের জ্যৈষ্ঠ পুত্র তরুণ জনপ্রিয় সাবেক ছাত্রলীগ নেতা রাজনীতিবিদ ও ব্যবসায়ী  মাহিন মজুমদার। 

 ১২ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত কচুয়া উপজেলা পরিষদ।  এই উপজেলায় বিগত নির্বাচনে অনেক তরুণ নেতা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 
তাদের মত করে তরুণ হিসেবে মাহি মজুমদার সেই সুযোগ কাজে লাগাতে চায় বলে জানাযায়।

এদিকে মাহি মজুমদার মোবাইল ফোনে আলাপ কালে জানান ' পড়াশোনার মধ্যঅবস্থায় ব্যাবসায় জড়িত হই।
দেশ বিদেশীদে ব্যবসা করছি। ব্যবসার পাশা পাশি কচুয়ার আওয়ামীলীগের রাজনীতিবিদ নেতাদের সাথে সু- সম্পর্ক রাখছি।  জন্মলগ্ন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। কচুয়া বাসীর সুখে দুখে পিতার ন্যায় পাশে থেকে সেবা করে যেতে চাই।

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কচুয়া বাসীর একান্ত দোয়া ও সহযোগিতা কামনা করছি।