শেষ দমের সময় : কবি ফরিদা আক্তার
কবি ফরিদা আক্তার | ০৪:৪১ মিঃ, ডিসেম্বর ১, ২০১৮
শেষ দমের সময়
দমে দমে এগিয়ে আসে
শেষ দমের সময় ।
হে প্রভু, জানিনা কখন
বাজবে বিদায়ঘণ্টা ।
তবুও শেষ সময়ের ভাবনায়
ভারাক্রান্ত হয় মনটা ।
হে অন্তর্যামী, জেনে না জেনে
বুঝে না বুঝে
ডুব দিয়েছি কত পাপের সাগরে ।
আমাদের ছোট জ্ঞানে
পাপ-পুণ্যের হিসাব নাহি ধরে।
বুঝি নাতো কখন
মনের পড়ে কি প্রয়োজন।
বিচার-বিবেচনা যায় হারিয়ে।
পরকাল পড়ে না মনে
ইহকালের বোধও যায় ছাড়িয়ে ।
তোমায় সৃষ্ট এই বিশাল দুনিয়ায়
সৃষ্টি আমরা তোমার।
তবুও করি ভুল শত
তুমি অসীম দয়ালু মাবুদ
করো ক্ষমা পাপ আছে যত ।
শেষ দমে যেন নিতে পারি
প্রভু তোমার নাম।
মায়াময় পৃথিবী ছাড়ার সময়
যেন না হই না হারাই ঈমান ।
পূর্ণ কর ইচ্ছা আমার
তুমি যে দয়াময়
থাকে যেন সঠিক পথে
পৃথিবী বড় মায়াময়।