ঢাকা-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির প্রার্থী খালেদা আলম

মো: আকাশ মিয়াজী: | ১০:৩০ মিঃ, নভেম্বর ১৮, ২০১৮



ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী খালেদা আলম

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর -৪ আসনে  বিএনপির প্রার্থী হচ্ছেন কদমতলী থানা মহিলা দলের সভানেত্রী বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানূরাগী খালেদা আলম।

 ২০১৫  সালে সির্টি কর্পোরেশন নির্বাচনে বিএনপির  মনোনিত প্রার্থী হিসেবে দূরসময়ে  ৫২/৫৩/৫৪ নং ওয়ার্ডে  বিপুল ভোটে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

শিক্ষিত ও বহু সামাজিক গুনের অধিকারি হওয়ায়
  এই  আসনের সর্বস্তরের মানুষের মাঝে গ্রহন যোগ্যাতা রয়েছে তার।  

৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা মহানগর দক্ষিনের  এই ৪ আসন।  এই আসনে মোট ভোটার ২ লক্ষ ৬৪ হাজার ২শত ৪৯ জন । তার মধ্যে নারী ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৫ শত ৪১ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৭ শত ৮ জন।

মাঠ জরিপ ও ভোটারদের সাথে কথা বলে জানা যায় প্রায় ৯০:/: ভাগ ভোটার খালেদা আলম কে এই আসননের এমপি হিসেবে দেখতে চায়। অন্য সকল প্রার্থীর চেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে

এদিকে খালেদা আলম একান্ত সাক্ষাত কালে বলেন-
আমি আশা বাদী এই আসনে ধানের শীষ প্রতীকে  আমাকে জাতীয় নির্বাচন করতে দলীয় নীতি নির্ধারকা সুযোগ করে দিবে। 

কারন অাওয়ামীলীগ সরকার আমলে আমি বিএনপির প্রার্থী হিসেবে ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছি। 
 তাছাড়া বিগতে দিনে কদমতলীও শ্যামপুর থানার  প্রতিটি ওয়ার্ডে  মহিলা দলকে সাংগঠনিক ও দক্ষ নেতৃবৃন্দ কে দিয়ে কমিটি করেছি। 

বিগত দিনের কর্মকান্ডে  দল বিবেচনা করে মনোনয়ন দিবে বলে আমি মনে করি। তার পরও দল যাকে মনোনয়ন দেয় আমরা সবাই তার হয়ে ধানের শীষ প্রতীক কে জয় করতে কাজ করবো ইনশাআল্লাহ।