জামালপুর -৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা জুয়েল তরফদার

নিজস্ব প্রতিনিধি | ০৮:২০ মিঃ, অক্টোবর ২৯, ২০১৮



জামালপুর -৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা জুয়েল তরফদার।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় অতিবাহিত করছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড । প্রতিটি সংসদীয় আসনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাঁর দেয়া বিভিন্ন বক্তব্যে সুস্পষ্ট করে বলেছেন কোনভাবেই যেন কোন অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দেয়া হয় । এমনকি দলের সভাপতিমণ্ডলীর অনেক সদস্যও উক্ত বিষয়ে জোর দিচ্ছেন । সকল দিক বিবেচনায় রেখে সবার চেয়ে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে বলে ধারণা করা যাচ্ছে । প্রধানমন্ত্রীর দপ্তরের সকল গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাঁর নিজস্ব সংবাদকর্মীদের মাধ্যমে সকল প্রার্থীদের সম্পর্কে তথ্য নিচ্ছেন মনোনয়ন বোর্ড । এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়ায় আছে নির্বাচন কমিশন ।

গত এক দশকে জামালপুর সদর-৫  আসনে সকলের দৃষ্টি কেড়েছেন জাপান আওয়ামীলীগের সভাপতি ‘জুলফিকার আলী জুয়েল তরফদার’ । উক্ত আসনে আওয়ামীলীগের অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছে । তবে তৃণমূলের সাথে সম্পর্কের বিবেচনায় এগিয়ে আছেন ‘জুলফিকার আলী জুয়েল তরফদার’। তাছাড়া প্রফেশনালিজম,সাংগঠনিক ক্ষমতা,তরুণদের কাছে গ্রহণযোগ্যতার বিবেচনায় সকল গোয়েন্দা রিপোর্টে এগিয়ে আছেন ‘জুলফিকার আলী জুয়েল তরফদার’ ।

দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার অনন্য নজির দেখিয়েছেন ‘জুলফিকার আলী জুয়েল তরফদার’। ‘জুলফিকার আলী জুয়েল তরফদার’ এমপি মন্ত্রী না হয়েও  গত এক দশকে তার এলাকায় যে পরিমাণ উন্নয়ন করেছেন তা বাংলাদেশে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে । তাই,’জুলফিকার আলী জুয়েল তরফদার’কে জামালপুর সদর-৫ আসনের  এমপি হিসেবে দেখার দীর্ঘদিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এ আসনের সর্বস্তরের জনগণ ।