জাপান আওয়ামীলীগের কমিটি গঠন: জুয়েল তরফদার সভাপতি - ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন.সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি | ১১:০৪ মিঃ, এপ্রিল ২১, ২০১৮
জাপান আওয়ামীলীগের কমিটি গঠন। জুয়েল তরফদার সভাপতি ইঞ্জিনিয়ার জসীম সম্পাদক
গত বৃহস্পতিবার ১৯ এপ্রিল ২০১৮ইং জাপানের রাজধানী টোকিওর আকাবানে বিভিও হলে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তে জুলফিকার আলী জুয়েল তরফদার কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন কে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
সভায় বলা হয়, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তাছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।