তোমরাই আগামী দিনের ভবিষ্যত : অধ্যক্ষ মো: বেনি আমিন
মো:আকাশ মিয়াজী | ০৭:১৩ মিঃ, মার্চ ২৪, ২০১৮
ঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০১৮ সনের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল শনিবার কলেজ হল রুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।কলেজর অধ্যক্ষ আবুল হাসান মো: বেনি আমিন এর সভাপতিত্বে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালন পরিষদের সভাপতি সাবেক সচিব এ এম, এম, রাব্বি রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সিনিয়র- সাংবাদিক মো: খোরশেদ আলম শিকদার প্রমুখ।
সভাপতি বক্তব্য অধ্যক্ষ আবুল হাসান মো: বেনি আমিন বলেন- তোমরাই আগামীর ভবিষ্যত। শিক্ষাছাড়া কেউ উন্নতি লাভ করতে পারেনা।
সু - শিক্ষা ও শততা হচ্ছে জীবন গড়ার হাতিয়ার।
দুইটি বছর পড়াশোনা করেছো এখানে, সামনে পরীক্ষা, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলে আমরা এবং তোমাদের অভিবাকও পাড়া প্রতিবেশী সবাই খুশি হবে।
আমি আশা বাদী এই কলেজের পূর্বের গৌরভ ময় ফলাফলের ইতিহাস তোমরা অক্ষুণ্ণ রাখবে।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এ,বিএম এনামূর রশীদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ পেয়ার আহমেদ, সহকারী অধ্যাপক জেসমিন আরা মোর্শেদ, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক এ,কে এম কামরুজ্জামান,মো:আ আমিনুল ইসলাম,মো: বেলাল হোসেন, মো: সোলেমান,মো: আবু সাঈদ প্রমুখ,