ইউনেস্কোর স্বীকৃতির প্রথম বর্ষ উপলক্ষে জাপানে পেশাজীবির উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি | ০৮:৪১ মিঃ, মার্চ ৮, ২০১৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ঐহিত্যের প্রামাণ্য দলিলে স্বীকৃতি পাওয়ার পর প্রথম বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন জনসভার মধ্যে দিয়ে পালন করলো।
গতকাল বাংলাদেশর ন্যায় জাপনেও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাপান শাখায় উদ্যোগে জাপানের টোকিও আকাবানে আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয় ।
বঙ্গবন্ধু পেশাজীবি জাপানএর সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল তরফদার এর পরিচালনায়
বক্তব্য রাখেন ,সহ সভাপতি ফারুকুল ইসলাম লিটন ,উপদেষ্টা নূরনবী কিরন, যুগ্ন সাধারন সম্পাদক মশিউর রহমান,প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জাপান আওয়ামী মহিলালীগের যুগ্ন আহ্ববায়ক ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাপান শাখার সিনিয়র সহ - সভাপতি রোজিনা জসীম প্রমুখ। এসময় বক্তরা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং তাঁর সংগ্রামী জীবনের অবদান বিএনপি জামায়াত মুছে পেলার সব রকম চেষ্টা করেছিলো।
বিখ্যাত ব্যক্তির জীবনের ইতিহাস কখনো মুছা যায়না
বরং যারা মুছে ফেলার চেষ্টা করে তারাই ইতিহাসের ঘূনিত হয়ে যায়।