শহীদ মিনারে জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা | ০৪:৪৪ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০১৮



মহান একুশে ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বাংলাদেশ আওয়ামীলীগ জাপান আহ্বায়ক কমিটি  কর্তক শহীদ মিনারে  পুস্পস্তবক অর্পন ও শহীদের প্রতি শ্রদ্ধাজানান প্রথম প্রহরে। জাপান  আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক   জুলফিকার আলী জুয়েল তরফদার ও যুগ্ন-  আহ্বায়ক  ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের নেতৃত্বে  শতাধিক আওয়ামীলীগের নেতা কর্ম  জাপানে শহীদ মিনারে অংশ গ্রহণ করে  ফুলেল তোরন দিয়ে  শহীদের প্রতি শ্রদ্ধা জানান। 

 এদিকে সাংবাদিকের স্বাক্ষাত কালে  জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির  আহ্বায়ক জুলফিকার আলী জুয়েল  বলেন- আজ মহান একুশে ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজ মাতৃ ভাষা রক্ষার জন্য নির্ভয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে  দেওয়ার   প্রথম ইতিহাস সৃস্টি  করেছেন বাঙ্গালি জাতি।

কাজেই সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে হবে।
বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন আমি সেই বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করছি।