কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা
নিজস্ব সংবাদদাতা | ০৪:২৪ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কর্তক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে। পরে নিরবে দুই মিনিটি দাঁড়িয়ে থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান নেতারা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কচুুয়া উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী মো: শাহজাহান সিরাজের পক্ষে ৬নং কচুয়া ( উঃ) ইউপি শাখার স্বেচ্চাসেবক দল নেতা শাহিন খান, ডাঃ আবুবকর, গাজী বাবুল , গাজী ইউনুছ , আবুল খায়ের ,আবুল খান, মোতাহার মোল্লা, কেরামত প্রমুখ শহীম মিনারে অংশ গ্রহণ করে ফুলের তোরন দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো: শাহজাহান সিরাজ সাংবাদিকের বলেন- আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজ মাতৃ ভাষা রক্ষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃস্টি করেছে বাঙ্গালি জাতি।
কাজেই সর্ব ক্ষত্রে বাংলা ভাষা ব্যবহার করতে হবে।
বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন আমি
সেই বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।