দেশের মানুষ পল্লী বন্ধুর যুগে ফিরে যেতে চায় :এমদাদুল হক রুমন

কচুয়া প্রতিনিধি | ১২:৫৩ মিঃ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮



জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়ায় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. এমদাদুল হক রুমন বলেছেন, দেশের মানুষ আবারো সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ সরকারের ৯ বছরের সোনালী শাসনামলে ফিরে যেতে চায়।

জাতীয় পার্টির শাসনামলে কচুয়া তথা দেশের মানুষ শান্তিতে ছিল। ওই আমলে দেশে হামলা মামলা ও হয়রানি ছিলনা। বিশেষ করে জাতীয় পার্টির আমলেই কচুয়ায় উন্নয়নের রূপরেখা শুরু হয়। ওই আমলে কচুয়া-সাচার সড়কের রাস্তার মাটির কাজ, সাচার ডাকবাংলো কলেজসহ উন্নয়ন ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনকে ঘীরে সব সময় উত্তর দক্ষিণ আঞ্চলিকতার সৃষ্টি হয়।

উত্তরে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমান তুলনায় সে সময়ে মানুষ হামলা মামলার হাত থেকে শান্তিতে ছিল। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ভূইয়ারা আলেয়া কিন্ডার গার্টেন মাঠে কচুয়া উপজেলার ৪নং পূর্ব ও ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন, জাতীয় পার্টির সিনিয়র নেতা মোঃ রুহুল আমিন চৌধুরী। জাপা নেতা আহসান উল্যাহর সভাপতিত্বে ও মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম মোল্লা, মোঃ হানিফ মিয়াজী, মিজানুর রহমান খান, উপজেলা জাতীয় পার্টির সদস্য তরিকুল ইসলাম তারেক ও উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুল ইসলাম প্রধান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের উপস্থিতিতে ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নে মোঃ জমির হোসেন মিয়াজীকে সভাপতি, মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ও মোঃ আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক এবং ৫নং পশ্চিম সহদেবপুর মোঃ আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাকির পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক লিটন মিয়ার নাম ঘোষণা করা হয়।