অ্যাওয়ার্ড শো’তে মুখোমুখি অমিতাভ বচ্চনের স্ত্রী ও প্রাক্তন প্রেমিকা
বিনোদন ডেস্ক | ০৮:৪৯ মিঃ, জুলাই ১১, ২০২৩
একটি অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন এবং প্রাক্তন প্রেমিকা রেখা। সবাইকে চমকে তাদের এদিন একদম অন্য রূপে দেখা যায়। অনুষ্ঠানে দেখা হতেই তারা একে অন্যকে জড়িয়ে ধরেন, উষ্ণ অভ্যর্থনা জানান।
শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ কথাও বলেন জয়া এবং রেখা। তাদের এই রিউনিয়নে মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেলেন এক ব্যক্তি। বলাই বাহুল্য সেটা পোস্ট করতেই নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, রেখা একটি সোনালি রঙের শাড়ি পরে জয়ার দিকে হেঁটে আসছেন। এরপর তারা কিছুক্ষণ কথা বলে একে অন্যকে জড়িয়ে ধরেন। এদিনের অ্যাওয়ার্ড শো তারা পাশাপাশি বসেই দেখেন। তাদের মাঝে মধ্যে আলাপচারিতা করতেও দেখা যায়।
কানাঘুষা শোনা যেত, রেখা এবং অমিতাভ বচ্চন সম্পর্কে ছিলেন। যদিও কখনোই তারা প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি। মুখে একেবারে কুলুপ এঁটে রেখেছিলেন।
জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং রেখাকে একত্রে ‘সিলসিলা’ ছবিতে দেখা গিয়েছিল। যশ চোপড়ার সেই ছবিতেই এই তিন অভিনেতাকে একত্রে ফ্রেম শেয়ার করতে দেখা যায়। এই ছবির কাহিনি নাকি অমিতাভ বচ্চনের জীবনীর উপর নির্ভর করেই বানানো।