স্বামীর গালে গাল লাগিয়ে নিন্দুককে কাঁচকলা দেখালেন নেহা

বিনোদন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৭:২২ মিঃ, জুন ১৭, ২০২৩



নিন্দুককে কাঁচকলা দেখিয়ে সংসার ভাঙার সমস্ত গুজবকে উড়িয়ে বরের সঙ্গে ছবি পোস্ট করলেন বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রোহানপ্রীতের গালে গাল লাগানো কিছু আদুরে ছবি পোস্ট করে নেহা সবাইকে জানিয়ে দিলেন তারা সুখেই আছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ জুন) সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে দিয়ে স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। যেখানে তাদের দুজনের খুনসুটি ফুটে উঠেছে। 

জানা যায় এদিন তারা সন্ধ্যায় কোথাও ঘুরতে গিয়েছিলেন সেখানকার ছবিই পোস্ট করেছেন। গায়িকার পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায় রোহনপ্রীত তার গালে চুমু দিচ্ছেন।

ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, ‘বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’

কিছুদিন আগে নেহার জন্মদিনের পার্টিতে দেখা মেলেনি তার স্বামীর। আর তাতেই অনেকে ধরে নেন যে তাদের মধ্যে হয়তো সম্পর্ক ঠিক নেই। ফাটল ধরেছে। অনেকেই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। যদিও ভক্তদের আশ্বস্ত করে নেহা বুঝিয়ে দিলেন তার এবং রোহন প্রীতের মধ্যে কিছুই হয়নি। তার আগের মতোই একসঙ্গে সুখের সংসার করছেন।

নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।