প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্পর্কে বক্তব্য

, | ১২:৩৫ মিঃ, জানুয়ারি ৩১, ২০১৮



গত ১২ জানুয়ারি, নতুন আশা নিউজ,পোর্টাল এ, চট্রগ্রাম  বিভাগে, জিয়া পরিবারের নাম ভাঙ্গিয়ে প্রতারক মোশাররফ হোসেন হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা, শিরোনামে সংবাদ প্রকাশ হয়।  উক্ত সংবাদের বিষয়ে মো: মহিউদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি কচুয়া উপজেলা যুবদলের সভাপতি দাবি করে তারিখ স্বাক্ষর  বিহিন  লিখিত প্রতিবাদ  ইমেইলে পাঠায়।

যেহেতু  প্রকাশিত সংবাদে মো: মহিউদ্দন মজুমদার এর   নাম কোথায় প্রকাশ করা হয়নি। অতএব এই প্রতিবাদ  হুবহু প্রকাশ করার কোন সুযোগ নেই।
 গত ৩০ তারিখে  আমাদের অফিসে  জনৈক  মোস্তফা কামাল প্রধান নিজেকে ২ নং পাথৈর ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি দাবি করে  উক্ত সংবাদ সম্পর্কে  আইনজীবির মাধ্যমে  লিগ্যাল নোটিশ  পাঠান। প্রকাশিত ঐ সংবাদে কোথায়ও
মো: মোস্তাফা  কামাল প্রধান এর নাম নেই।  সেহেতু কর্তপক্ষের উত্তর একই রকম থাকবে।