জাপানে আওয়ামীলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি | ০৯:৪৩ মিঃ, জানুয়ারি ২৮, ২০১৮



নিজস্ব প্রতিনিধি। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামীলীগ জাপানে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি  জাপানের টোকিও আকাবানে বিভিও হলে জাপানে বসবাসরত আওয়ামীলীগের নেতা  কর্মীদের সর্বসম্মতি ক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 উক্ত কমিটিতে  - জুলফিকার আলী জুয়েল তরফদারকে  আহ্বায়ক  ও ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিনকে  যুগ্ন-  আহ্বায়ক  নির্বাচিত করা হয়।

 ইঞ্জিনিয়া মো: হানিফ মিয়াকে প্রধান উপদেষ্ঠা ও মিয়ামা কুমিকো সিনিয়র- সদস্য নির্বাচিত করে
১২সদস্য বিশিষ্ঠ এই  আহ্বায়ক কমিটি করা হয়।

 এই কমিটি জাপানের আওয়ামীলীগকে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন পূর্নাঙ্গ কমিটি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে  বিশিষ্টজনরা আশা পোষন করেছেন।

এদিকে নবাগত আহ্বায় কমিটির, আহ্বায়ক জুলফিকার আলী জুয়েল তরফদার ও যুগ্ন- আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন সাংবাদিক সম্মলনে বলেন-  সর্ব প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর  রহমানে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।   এবং বাংলার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,দলের সাধারন সম্পাদক ওয়াবাদুল কাদেরকে অভিনন্দন জানাই,  
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের স্বপ্নের  সোনার বাংলাদেশ গড়তে সকলের দোয়া ও সহ- যোগিতা কামনা করছি।