এতিমদের মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এর কম্বল বিতরন
মো:আকাশ মিয়াজী. স্টাফ রিপোর্টার | ০৮:২২ মিঃ, জানুয়ারি ২৬, ২০১৮
সারা দেশের ন্যায় চাঁদপুর কচুয়ায় কয়েক দিনেের কনকনে টানা শীতে সাধারণ মানুষ যখন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এই কষ্টকর শীতে রাতে বেলায় অসহায়, এতিম, দুস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করে তাঁদের হৃদয়ে স্থান করে নেন, শত যোগ্য কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ( ম্যাজিস্ট্রেট ) নীলিমা আফরোজ।
গত ২৪ জানুয়ারি বুধবার রাতে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল,দহুলিয়া ও এনায়েতপুর গ্রামে ঘুরে ঘুরে এতিমখানাগুলোত নিজ হাতে কম্বল তুলে দেন শীতার্ত এতিম শিক্ষার্থীর কাছে।
এদিকে নীলিমা আফরোজ কচুয়ায় যোগদান করে, একের পর এক ভালোকাজ করে সর্বত্র মানুষের মাঝে শত অফিসার হিসেবে পরিচিত অর্জন করেছেন।
তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি( কচুয়া উপজেলা) রুমন দে, নির্বাচনী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা হায়দার আলী, আইসিটি কর্মকর্তা তানভীর হোসেন, প্রমুখ